Logo
Logo
×

নগরের বাইরে

ব্যবসায়ী রনী হত্যা মামলার রতনের জবানবন্ধী প্রদান

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৭ পিএম

ব্যবসায়ী রনী হত্যা মামলার রতনের জবানবন্ধী প্রদান
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ব্যবসায়ী রনী হত্যা মামলায় আরো ২ আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে  গ্রেপ্তার ২ আসামির মধ্যে রতন সিনিয়র ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে।


এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ডস্থ মিতালী মার্কেটের সামনে থেকে তাদেরদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলো-বন্দর থানার রুপারী আবাসিক এলাকার মৃত সেকেন্দার আরী ভূইয়ার ছেলে রতন (২৩) ও একই এলাকার দুলার সরকারের ছেলে সোহাগ (১৮)।


মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইনর্বোড মিতালী মার্কেটের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ২ হত্যাকারিকে গ্রেপ্তার করা হয়।  রনী হত্যা মামলায় এ পর্যন্ত আমরা ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 


প্রসঙ্গত, গত বছরের ১৯ আগস্ট রাতে পুরান বন্দর চৌধূরীবাড়ি এলাকার সালাউদ্দিন পলাশ ওরফে পলু  মিয়ার ছেলে ব্যবসায়ী রনী ব্যবসায়ী তাগাদা শেষে বাড়িতে ফিরছিল। পরে বন্দরের সমরক্ষেত্র মাঠের উত্তর পাশে আসলে ওই সময় ওৎপেতে থাকা ৮/১০ জন ছিনতাইকারি ব্যবসায়ী রনীর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে তার সাথে থাকা মোবাইলসেটটি ছিনিয়ে নেয়। পরে পথচারি দ্রুত ঘটনাস্থলে এসে ব্যবসাযী তাকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ঢামেক হাসপাতলে প্রেরণ করার নির্দেশ দেন । পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে রনী মৃত্যুবরণ করে।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন