Logo
Logo
×

নগরের বাইরে

সাাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১২ পিএম

সাাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মোছাব্বীর আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর ফতুল্লার উত্তর নরসিংপুরস্থ এশাতুন সুন্নাহ কওমী মাদ্রাসায় কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জানে আলম বাদশার আয়োজনে এ কুলখানির আয়োজন করা হয়।


 
উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এমএ সাত্তার, জেলা কৃষকলীগের সাবেক দপ্তর সম্পাদক ইউনুছ মেম্বার, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সরদার সালাউদ্দিন, কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফাতু মিয়া, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহম্মেদ, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, জেলা সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন, ফতুল্লা থানা সৈনিক লীগের সভাপতি মো: ইব্রাহিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী জব্বর, কাশেম বেপারী, হাজী নোয়াব আলী, যুবলীগ নেতা নাজমুল আলম সাজন, মাদ্রাসার সহকারী শিক্ষক দীন ইসলাম, কাশিপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন খোকন, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, থানা সৈনিক লীগের পরিবহন বিষয়ক সম্পাদক মো.সজিব, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিলন, যুবলীগ নেতা ফিরোজ, রিপন, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান, নান্নু, আক্তার হোসেন, নিজাম, রুবেল, মাহাবুব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সুস্থ্যতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা নুর হোসেন জালালী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন