Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজাদের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজাদের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ কেেরছে।


শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) দুপুরে আড়াইহাজার বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন আজাদ। এ সময় নেতাকর্মীদের  শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।


মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি লুৎফর রহমান আব্দু, সহযুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, সদস্য সাদেকুর রহমান, আফজাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মতিউর রহমান মতি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, মহানগর যুবদলের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, নাজমুল হাসান বাচ্চু, শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, রফিকুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, মীর মেহেদী হাসান রানা, নাজমুল ইসলাম রনি, জহিরুল হক, অপু ভূঁইয়াসহ আড়াইহাজার উপজেলা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন