Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে আল-হেরা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ 

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪ পিএম

সিদ্ধিরগঞ্জে আল-হেরা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রয়ারি) স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বরেণ্য কথাসাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। প্রধান আলোচক ছিলেন ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন এবং অনুষ্টানের উদ্বোধন করেন, লাইলাক কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান সেলিনা চৌধুরী। 


বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, এনসিটিবির গবেষণা কর্মকর্তা গাজী নাজমুল হোসেন, বাসস-এর সিনিয়র রিপোর্টার ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, কবি মাহবুবা লাকী, প্রকৌশলী ও কলামিস্ট নওশাদুল হক, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আবু তাহের, ফার্মাসিস্ট শাহ আলম, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের  প্রিন্সিপাল ওমর ফারুক, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান হাওলাদার, স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভুইয়া, অভিভাবক হাজী মো. শাহজাহান, অভিনেতা মীর নাসিমুল ইসলাম সেলিম, কবি অঞ্জনা সাহা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন