Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা 

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৩ পিএম

সোনারগাঁয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা 
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আহতদের বাবা মো. রফিক বাদী হয়ে সাত জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হল- আমিন, হাফিজউদ্দিন, রিনা, আসমা, শরিফ, আরমান, আ. আউয়ালসহ অজ্ঞাত তিন জন। 


এ ব্যপারে আব্দুর রফিক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার তিন ছেলেকে আ. আউয়াল ও তার ছেলেরা কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে। 


সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।


উল্লেখ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজীপাড়া গ্রামে আ. আউয়ালের সাথে একই গ্রামের আব্দুর রফিক মিয়ার র্দীঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার দুপুরে আব্দুর রফিক মিয়ার মুরগীর খামারে ঢুকে আ. আউয়ালের ছেলে আমিন ও হাফিজের নেতৃত্বে আ.আউয়াল, হাফিজের ছেলে শরীফ, আরমান, রিনা ও আসমা দেশিয় অস্ত্র নিয়ে আব্দুর রফিকের ছেলে সাইফুল, ইসমাইল ও আবদুল্লাহকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সাইফুলের হাত পায়ের রগ কেটে দেয়।

 

এ সময় আহত অবস্থায় ৩ ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। পরে এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়েরে করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন