Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গার্মেন্ট শ্রমিক রুনা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪১ পিএম

আড়াইহাজারে গার্মেন্ট শ্রমিক রুনা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে গার্মেন্ট শ্রমিক রোকসানা আক্তার রুনা (২৫) হত্যা মামলার প্রধান আসামি গোলজার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 


শুক্রবার (১৪ ফেব্রয়ারি) রাতে ঢাকার মিরপুরের বালুরঘাট এলাকা থেকে ফলের ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ। গোলজার ওই এলাকায় ভ্যানগাড়িতে করে ফল বিক্রি করছিলেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


গ্রেপ্তার গোলজার স্থানীয় মারুয়াদি এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে ও ভাইভাই ম্পিনিং মিলের শ্রমিকবাহী গাড়ির চালক। ঘটনার পর থেকে পলাতক ছিল।

 
নিহত রোকসানা তার তৃতীয় স্ত্রী ছিল। সে মাহমুদপুর ইউনিয়নের রগুনাথপুর এলাকার মৃত কালু মিয়ার মেয়ে। একমাস আগে প্রথমে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করে পুলিশ। তবে ময়না তদন্তের পর ঘটনাটি হত্যাকান্ড বলে প্রতিয়মান হয়। পরে হত্য মামলা হিসেবে এটি গ্রহণ করা হয়। নিহতের ভাই কামলা হোসেন মামলাটি করেন।


প্রসঙ্গত, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনারচর এলাকার জুলহাসের বাড়িতে গোলজার তার তৃতীয় স্ত্রী রোকসানাকে সাথে নিয়ে থাকতেন। গত বছরের ১৭ ডিসেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে নিহতের পরিবারকে জানানো হয় সে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন। ঘটনার পরই গোলজার পালিয়ে যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন