Logo
Logo
×

নগরের বাইরে

তরুণদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে : শাহ নিজাম 

Icon

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২২ পিএম

তরুণদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে : শাহ নিজাম 
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেছন, বর্তমান যুগের তরুণ প্রজন্মদেরকে এদেশের সঠিক ইতিহাসের কথা জানাতে হবে। এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা জানাতে হবে। তরুণরাও জানুক এদেশ কীভাবে স্বাধীন হয়েছে, কারা মুক্তিযোদ্ধা। তরুণদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পড়ালেখা করে মানুষের মত মানুষ হওয়া যায় না। মানুষের মত মানুষ হওয়া জন্য প্রয়োজন নৈতিকতা, সৎ ও আদর্শবান হওয়া। 


শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


শাহ নিজাম বলেন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং আপনাদের এই এলাকার মানুষের জন্য এই এলাকার সাংসদ এ কে এম শামীম ওসমান উন্নয়ন করে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব তারা যেনো সুস্থ থাকতে পারে। 


দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, স্কুলের প্রতিষ্ঠাতা ও আফির উদ্দিন স্মৃতি বৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হোসেন, কুতুবপুর ইউনিয়ন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী  লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, স্কুলের প্রতিষ্ঠাতা ও সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ডিটু, মো. হুমায়ুন কবির, স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, মো. আব্দুল আওয়াল, হাজী মিছির আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মো. সেলিম সরদার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো.মোতালেব মোল্লা, স্কুলের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, প্রধান শিক্ষক মো. শামীম আহাম্মদ খানসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিবাককবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন