Logo
Logo
×

নগরের বাইরে

আঃ লতিফ দারুল উলুম মাদ্রাসার বিজয়ী ছাত্রদের পুরষ্কার বিতরণ

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ পিএম

আঃ লতিফ দারুল উলুম মাদ্রাসার বিজয়ী ছাত্রদের পুরষ্কার বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : হুফ্ফাজুম কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৪তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ভোলাইল গেদ্দার বাজার আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসার বিজয়ী ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি ) দুপুরে পশ্চিম ভোলাইল গেদ্দার বাজার মসজিদে জুম্মার নামাজের পূর্বে আলহাজ্ব আঃ লতিফ দারুন উলুম  মাদ্রাসার বিজয়ী ছাত্র ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড মেম্বার শামীম আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা মোঃ আফজাল হোসেন, সেক্রেটারি মজিবুর রহমান, মুতাওয়াল্লী আলমগীর হোসেন, সহ ক্যাশিয়ার মোঃ আঃ গনি ।


মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাজুল ইসলাম আব্বাস  বলেন, আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে মেহনত করে আসছি মাদ্রাসার মান উন্নয়নের জন্য । ইনশাআল্লাহ আগামী ১ বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।


পুরস্কার প্রাপ্ত ছাত্ররা হলো সিগারুল হুফফাজ (শিশু হাফেজ) গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ মোঃ ফয়জুল্লাহ মোল্লা, ২০ পারা গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছে মোঃ মিজানুর রহমান, ১০ পারা গ্রুপে ১২ তম স্থান অধিকার করেছে মোঃ ইমতিয়াজ আহমেদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন