কেন্দ্রীয় যুবদলের জয়েন্ট সেক্রেটারি সাগরকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে কৃতি সন্তান গোলাম মোস্তফা সাগর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হওয়ার মহানগর, বন্দর থানা ও বন্দর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
শুক্রবার বিকেলে বন্দর থানার সোনাকান্দা এলাকায় কেন্দ্রীয় যুবদলের নেতাকে এ শুভেচ্ছা জানায় যুবদল নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় কালে কেন্দ্রীয় যুবদল নেতা সাগর বলেন, পদ পদবী পেয়ে ঘরে বসে থাকবেন না। আমারা আন্দলন ও সংগ্রামের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করব। এ জন্য আপনাদের কাজ করকে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে জালিম সরকারের পতন ঘটনাতে হবে।
শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম রিপন, বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সভাপতি মো.ফিরোজ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যুবদল নেতা জাহিদ খন্দকার, নূর মোহাম্মদ, হালিম, সজিব ও সুজন প্রমুখ।


