বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বন্দর উপজেলার মদনপুর কলাবাড়ী এলাকার রফিক মিয়ার ছেলে জসিম (২৮) নবীগঞ্জ কদম রসুল কলেজ রোড এলাকার আহাম্মদ মিয়ার ছেলে রানা (২৫) আলীনগর এলাকার মৃত মাঈন উদ্দিন মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৫০) মদনগঞ্জ বটতলা এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে অর্পন (৪০) ও মদনগঞ্জ শান্তিনগর এলাকার নান্নু মিয়ার ছেলে উজ্জল (৩২)।


