বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর থানার কেওঢালা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত হোসেন আলী মিয়ার ছেলে রফিক (৪২), কেওঢালা এলাকার আলামিন মিয়ার ছেলে মানিক হোসেন (৩৫) ও সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে রাসেল ওরফে আনোয়ার (২৫)।


