Logo
Logo
×

নগরের বাইরে

যে দলের সঙ্গে বেঈমানি করলে সে আ’লীগে থাকবেনা:  এমএ রশীদ

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪ পিএম

যে দলের সঙ্গে বেঈমানি করলে সে আ’লীগে থাকবেনা:  এমএ রশীদ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশীদ বলেছেন, আমি আপনাদের খাদেম হওয়ার জন্য জনপ্রতিনিধি হয়েছি। আমার কাজ হচ্ছে আপনাদের সেবা করা। আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল দল। আওয়ামীলীগ করতে হলে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণ ও কর্মীদের সেবা না করলে ভালো নেতা হওয়া যায়। যে দলের সাথে বেঈমানি করবে তার স্থান আওয়ামীলীগে থাকবে না। 

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর উপজেলার মুখফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

কলাগাছিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা হাতেম আলী সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, শ্রী ভোলা নাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আওযামীলীগ নেতা আলহাজ¦ মঞ্জুর হাসান মঞ্জু মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, কলাাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, যুবলগি নেতা ইশতিয়াক আহাম্মেদ জারজিস, সাবেক ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন, আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি ও তাজুল ইসলাম প্রমুখ।       

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন