Logo
Logo
×

নগরের বাইরে

মুন্না ভাই বেঁচে থাকলে না’গঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করতেন :সুফিয়ান

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫ পিএম

মুন্না ভাই বেঁচে থাকলে না’গঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করতেন :সুফিয়ান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকার মাঠ কাঁপানো সাবেক জাতীয় ফুটবলার প্রয়াত মোনেম মুন্না’র স্মৃতিচারণ করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেছেন, ‘মুন্না ভাই যদি বেচেঁ থাকতেন তাহলে তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করতেন। আমরা মুন্না ভাইয়ের জন্য কিছু করতে পারি নাই।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর সোনাকান্দা স্টেডিয়ামে প্রয়াত মোনেম মুন্না’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনালী অতীত ক্লাবের আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

কাউন্সিলরদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘মুন্না ভাইয়ের বাড়ির সামনে রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর তারিখের মধ্যে সিটি করপোরেশনের মাসিক মিটিংয়ে উপস্থাপন করবেন; যেন মুন্না ভাইয়ের নামে রাস্তাটির নামকরণ করা হয়।’

আলোচনা সভার আগে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বাফুফের জোবায়ের নিপু।

 

জাতীয় সাবেক ফুটবলার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন