Logo
Logo
×

নগরের বাইরে

মাসদাইর যুব কল্যাণ সংঘের বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম

মাসদাইর যুব কল্যাণ সংঘের বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মাসদাইর যুব কল্যাণ সংঘের উদ্যোগে ও নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার  ১৩ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ মাসদাইর ঘোষের বাগ পঞ্চায়েত কমিটির অফিসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মীর জাকারিয়া জাকির।


বিশেষ অতিথি ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নারী সদস্য রোজিনা আক্তার, দক্ষিণ মাসদাইর ঘোষের বাগ পঞ্চায়েত কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ডা. কাউসার।


উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতাল এর ডাক্তার মীর মোসারফ, ডা. মামুন, ডা. আবু জাফর, ডা. সুমাইয়া, মাসদাইর যুব কল্যাণ সংঘের প্রেসিডিয়াম সদস্য মো. বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম মিতুল, রেজওয়ান আহাম্মেদ রাজু, মনির হোসেন, শ্রী সবুজ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুবকর, দপ্তর সম্পাদক ইব্রাহিম বেপারি, কোষাধ্যক্ষ শাহ্ আলম, উপ সম্পাদক মো. হৃদয় প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন