Logo
Logo
×

নগরের বাইরে

সদর থানায় চালকদের সাথে মতনিমিয় সভা

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পিএম

সদর থানায় চালকদের সাথে মতনিমিয় সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সদর থানার সিএনজি, অটোরিকশা, থ্রি হুইলার, মোটরসাইকেল এবং পাঠাও চালকদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।


সিএনজি অটোরিকশাসহ ড্রাইভারদের জন্য গাড়ি চালানোর নিয়ম কানুন তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী  বলেন, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির সকল ধরনের কাগজপত্র সাথে রাখতে হবে। সন্ধ্যার পর যাত্রী পথিমধ্যে নির্জন স্থানে প্রাকৃতিক কর্মের জন্য অনুরোধ করলে তা পরিহার করবেন। সিএনজি  ড্রাইভারদের নির্দিষ্ট পোশাক পরিধান করতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। কাউকে কোন ধরনের চাঁদা দিবেন না।


সভায় উপস্থিত ছিলেন, সদর মডেল থানা তদন্ত অপারেশন আবদুল হাই, জেলা সিএনজি অটোরিকশা চালক ইউনিয়নের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. জুলহাস  উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হযরত আলী, শ্রমিক নেতা মমতাজ উদ্দিন, শামীম, মারফত, মিজানুর রহমান, শাহাদাৎ হোসেন, রাজা মিয়া খোকা, তানজির, সাইনবোর্ড সিএনজি স্টান্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক হিরন, পঞ্চবটি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা দলিল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন