Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ধলেরশ্বরী নদীতে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩ পিএম

বন্দরে ধলেরশ্বরী নদীতে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের ধলেরশ^রী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদীস্থ ধলেশ্বরী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ধলেরশ^রী নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ দেখে বিষয়টি বন্দর ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে বন্দর ফায়ার ও ঢাকা ফায়ার সার্ভিস যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪ টায় ধলেশ্বরী নদী থেকে ওই যুবকের মৃত দেহ উদ্ধার করে।

 

সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ  দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশের এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ সৈয়দ মিজানুর রহমান জানান, এলাকাবাসী সংবাদের প্রেক্ষিতে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসি। পরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করি। লাশের গায়ে ছিল লাল রং এর চেক ফুলর্শাট ও কলোও কমলা রং এর লুঙ্গী ও ছাইয়া রং এর র্শট প্যান্ট। 

 

তিনি আরও জানান, গোসল করতে গিয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা। লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসার পর জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন