বন্দরে যৌন হয়রানির মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৯ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ৫ বছরের শিশুকে যৌন হয়রানি মামলায় আবু বক্কর সিদ্দিক (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া নাজিরাপট্টি এলাকার সিরাজ গাজী মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ৪টায় বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া নাজিরাপট্টি এলাকায় নবর্নিমিত ভবনের ছাদে ৫ বছরের শিশুটি খেলা করছিল। ওই সময় মাদ্রাসার শিক্ষক ছাদের মধ্যে শিশুটির যৌন হয়রানি করে। পরে বিষয়টি শিশুটি তার মাকে খুলে বলে।
এ ঘটনায় তার মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে বন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করে।
মদনগঞ্জ ফাড়ি ইনর্চাজ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


