Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গার্মেন্ট কর্মী গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ২

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

রূপগঞ্জে গার্মেন্ট কর্মী গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ২
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে এক গার্মেন্ট শ্রমিককে গণধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-ঠাকুর বাড়িটেক এলাকার সুরুজ আলী ভুঁইয়ার ছেলে সবুজ (২৩), খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন (১৯)। 
 


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ ফেব্রয়ারি উপজেলার পাড়াগাঁও ঠাকুর বাড়িরটেক এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। 

 

মামলা সূত্রে জানায যায়, গত ১০ ফেব্রয়ারি বিকেলে পাড়াগাঁও ঠাকুরবাড়ি এলাকার স্থানীয় একটি ফুলের বাগানে বাদী তার মেয়ে নিয়ে ঘুরতে যায়। এ সময় ঠাকুর বাড়িটেক এলাকার সবুজ, খোরশেদ মহিউদ্দিন, শহিদ, আকাশ মিলে ওই গার্মেন্টস কর্মীকে ফুলের বাগানের নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানা মামলা দায়ের করেন। 

 

এ বিষয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহার আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে  গ্রেফতারও করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন