Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে টোটাল ফ্যাশনে মালিক শ্রমিক মিলন মেলা 

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ পিএম

বন্দরে টোটাল ফ্যাশনে মালিক শ্রমিক মিলন মেলা 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : মেশিনের ঘড় ঘড় শব্দ আর সুঁই সুতার ফোঁড়ে বাঁধা যাদের জীবন। তাদের আজ কোন কাজ নেই, আজ ছুটি। সময়টা যেন বাধভাঙ্গা আনন্দের। তাই তারা নেচে গেয়ে অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দমুখর। যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল চারদিকে। যাদের শ্রমে ঘামে ঘুরছে কারখানার চাকা সেই পোশাক শ্রমিক কর্মচারীদের নিয়ে এই আয়োজন। 


মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের  লক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বন্দরের কামতাল এলাকার টোটাল ফ্যাশন আয়োজন করে মালিক শ্রমিক মিলন মেলার। দেড় হাজার শ্রমিক কর্মচারী এতে অংশ গ্রহণ করেন। দিনটি কাটে নাচ গান হই-হুল্লুড় আর ক্রীড়ানুষ্ঠানের মাধ্যমে। 


আনন্দঘন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টোটাল ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জালালউদ্দিন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক হাসিবউদ্দিন মিয়া, ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ, ম্যানেজার প্রশাসন কবিরুল ইসলাম প্রমুখ। 


বিভিন্ন সেকশনের শ্রমিকরা নেচে গেয়ে মুখরিত করে তোলে অনুষ্ঠান। বিকেলে ঢাকার একটি ব্যান্ডের শিল্পীরা গানে গানে মাতিয়ে দিয়ে যায় সহস্র পোশাক শ্রমিকের মন। সন্ধ্যায় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণে মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন