Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার  

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০ পিএম

সিদ্ধিরগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার  
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের শীতলক্ষ্যা নদীর পাড়ে কচুরীপানার ওপর এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক  এ তথ্য নিশ্চিত করেন।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মিরপাড়া এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে কচুরিপানার ওপর  মরদেহটি  পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রির্পোট আসলে বোঝা যাবে এটা হত্যা কিনা স্বাভাবিক মৃত্যু।  এ ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন