Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ পিএম

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪ ) : ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ গোলাম মোস্তফা (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার ধামগড় ইউনিয়নস্থ চৌরার বাড়ি এলাকা থেকে গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়। আটককে  গোলাম মোস্তফা ওই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। 

 

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি এএসআই এজাজুল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৫(২)২০। আটককৃতকে বুধবার (১২ ফেব্রয়ারি) সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন