Logo
Logo
×

নগরের বাইরে

জাতীয় ফুটবলার মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকীতে র‌্যালি ও দোয়া 

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ পিএম

জাতীয় ফুটবলার মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকীতে র‌্যালি ও দোয়া 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : ঢাকার মাঠ কাঁপানো সাবেক জাতীয় ফুটবলার প্রয়াত মোনেম মুন্নার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র‌্যালিসহ মিলাদ  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রয়ারি) সকাল ১০টায় নানা কর্মসূচি আয়োজন করে মুনেম মুন্না স্মৃতি সংসদ।

 

র‌্যালি ও দোয়ায় অংশ নেন সোনালী অতীত ক্লাব, বঙ্গবীর ক্লাব, নারায়ণগঞ্জ ফুটবল এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জিকেসি ক্লাবসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।


 
বিভিন্ন সংগঠনের উদ্যোগে বন্দর খেয়াঘাট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত মুনেম মুন্নার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনেম মুন্নার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, রিয়াদ বিশ্বাস, হুমায়ন আহমেদ, শাহাজাদা, মোনেম মুন্না স্মৃতি সংসদের সভাপতি আতিক আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আজমল হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন মোনেম মুন্নার ছেলে আজমান, বঙ্গবীর সংসদের সভাপতি আজমত খন্দকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফুটবলার আমান প্রমুখ। 

 

সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি ও বঙ্গবীর সংদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন