Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪ পিএম

বন্দরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল তালা কেটে ও স্টিলের আলমারির লকার ভেঙ্গে ল্যাপটপ, প্রোজেক্টর  ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। 

 

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে  মুছাপুর  ইউনিয়নের  চিড়ইপাড়া এলাকায় অবস্থিত  ল্যারী ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।


 
প্রধান শিক্ষিকা ফেরদৌসী খানম জানান, মঙ্গলবার  রাতে স্কুলের অফিসের তালা কেটে চোরের দল অফিস কক্ষে প্রবেশ করে। পরে তারা আলমারি ভেঙ্গে  শিক্ষকদের নগদ ২০ হাজার টাকা,   মাল্টিমিডিয়া ক্লাসের ল্যাপটপ ও প্রোজেক্টরসহ মূল্যবান ফাইলপত্র চুরি করে নিয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ে নৈশ্যপ্রহরী নিয়োগ না দেয়ায় চুরির ঘটনাটি ঘটেছে বলে জানান।   

 

বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ। তদন্তপূর্বক ব্যবস্থা  গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন