সিদ্ধিরগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ উদ্বোধন করলেন কাউন্সিলর ইকবাল
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০০ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজেরা মার্কেটস্থ মহসিন মিয়ার বাড়ি থেকে ক্যনালপাড়া পর্যন্ত এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাসিক ১, ২ ও ৩নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সমাজসেবক হাজী মোস্তফা কামাল, হাজী সুবেদ আলী, হাজী জহিরুল ইসলাম, খোরশেদ আলম, আবুল কাশেম, মোহাম্মদ অভি, মাস্টার মহিউদ্দিন, জসিম উদ্দিন ও স্বপন বেপারী প্রমুখ।
উদ্বোধনকালে কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, আপনারা আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর জন্য দোয়া করবেন। মেয়র আইভীর জন্যই আমাদের এলাকায় এত উন্নয়ন হচ্ছে। আমাদের এলাকায় যে উন্নয়ন হচ্ছে আগামী কয়েক বছর মধ্য ২নং ওর্য়াড হবে একটি আধুনিক ওর্য়াড।


