Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৮ পিএম

আড়াইহাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বান্টি ব্লাড ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে আড়াইহাজারে বিনামূল্যো রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি আদর্শ বাজার মাঠে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। 

 

দুপ্তারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির ভুইয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন, বারেক মোল্লা সুপার মার্কেটের স্বত্তাধিকারী ইব্রাহীম মোল্লা, আব্দুল হাই মিলন, জুলহাস মিয়া, মজিবুর রহমান, তোফাজ্জল হোসেন মায়া, আব্দুল গনি ভুইয়া, হযরত আলী, মাজহারুল ইসলাম মোল্লা, আল শরীফ ভুইয়া, আরিফ মোল্লা, আল-আমীন প্রধান, আবু বকর, লিটন, রনী, ইব্রাহীম, আমিনুল ইসলাম, রিয়াদ মিয়া, বিল্লাল, ডালিম, ইমরান, মাসুদ, মহিবুর মিয়া, পারভেজ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন