Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ছিনতাইকারীর কারাদণ্ড

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩১ পিএম

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ছিনতাইকারীর কারাদণ্ড
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দুই ছিনতাইকারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বুধবার (১২ ফেব্রয়ারি) সকালে তাদেরকে এ দণ্ড দেয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলো-মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে তানজিল আহম্মেদ রানা ও মাহমুদাবাদ এলাকার জাহিদের ছেলে ওবায়দুল মিয়া।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, মঙ্গলবার বিকেলে ডেমরা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সামসুদ্দিন, সৌমিক ও শাকিল (মুড়াপাড়া জমিদার বাড়ি) বর্তমান সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। কলেজের ক্যান্টিনে খাবার কিনতে গেলে ছিনতাইকারী তানজিল আহম্মেদ রানা ও ওবায়দুল মিয়া ওই শিক্ষার্থীদের জিম্মী করে মোবাইল ও টাকা ছিনতাই করে এবং তাদেরকে জোরপূর্বক ধুমপান করায়।

 

পরে ওই তিন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশকে পাঠিয়ে তাদেরকে আটক করে আনা হয়। বুধবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী দণ্ডবিধি ১৮৬০ এর ৩৬৫ ধারা অনুযায়ী তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেলা হাজতে প্রেরণ কারা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন