Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২১ পিএম

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া বটতলা খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদশক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। 

 

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন