সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিকেলে দ্ধরগঞ্জ থানা প্রেস ক্লাব সংলগ্ন বালুর মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সংগঠনটির উপদেষ্টা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ্ কাঁচপুরী।
সভায় আলোচনা শেষে সংগঠনটির পূর্বের কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন কমিশন ঘোষণা করেন বিশেষ অতিথি নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।
নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি মো. আ. জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটরযান মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ. রব, কার্যকরী সভাপতি খলিলুর রহমান, শ্রম কর্মকর্তা মো.আলমগীর হোসেন, পঞ্চবটি উপকমিটির সভাপতি ওহিদুল ইসলাম সোনামিয়া, নরসিংদী জেলা মটর ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি মো.সেলিম, জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হান্নান প্রধান, বিল্লাল হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, গোলাম মাওলা, সালাউদ্দিন, রিপন, বশির, রাজু, সোহেল, জাহাঙ্গীর, সোহাগ সহ বিভিন্ন জেলা ও শাখার নেতৃবৃন্দ প্রমুখ।


