বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে মোহাম্মদ ইলিয়াছ শাহ্ (রঃ) ছালা পাগল বাবার ৩৮তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ৫দিন ব্যাপী অনুষ্ঠানে আগত ভক্তদের খাবারের ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধাএকেএম সেলিম ওসমান। তাঁর নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (১১জানুয়ারি) দরবার শরিফের খাদেমদের হাতে ২টি গরু হস্তান্তর করা হয়।
সাংসদ সেলিম ওসমানের পক্ষে ২টি গরু হস্তান্তর করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের। এ সময় দরবারে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, ফিরোজ মিয়া, মোতালিব মেম্বার, হাসান মেম্বার, রশিদ মিয়া, খাজা মিয়া, লেকু মিয়া প্রমুখ।


