বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিক (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক আতিক উপজেলার কেওঢালা এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক দিলিপ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটককৃতকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


