বন্দর (যুগের চিন্তা ২৪) : ঢাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় নিখোঁঁজ আলী আজম(৫৪) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।সোমবার ১০ (ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার হড়িবাড়ি একটি পুকুর থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাসমত আলী ডাক্তারের ছেলে।
খবর পেয়ে উৎসুক শত শত জনতা হরিবাড়ী পুকুর পাড়ে পাড়ে ভীড় জমায়। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, অসুস্থ্য বৃদ্ধ আলী আজম সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে আসলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার পরিবার বেশ চিন্তিত হয়ে পড়ে। এক পর্যায়ে এক প্রতিবেশী মহিলা তাকে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখে বিষয়টি তার পরিবারকে জানায়।
পরে এলাকাবাসী পুকুরে নেমে বৃদ্ধাকে খুঁজতে থাকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে বন্দর থানা পুলিশকে অবগত করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিয়ে পুকুরে তল্লাসী চালিয়ে ব্যর্থ হয়।
পরে ঢাকা ফায়ার সার্ভিসের ৩ সদস্য একটি ডুবুরিদল ওই রাতে পুকুরে তল্লাশী চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার লাশ দাফন করার অনুমতি প্রদান করেন।


