স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার বক্তাবলীর একটি ইটভাটায় বিদুৎস্পৃষ্ট হয়ে মফিজ মৃধা একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রয়ারি) বিকেলে বক্তাবলী এনবিএম ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে।
নিহত মফিজ মৃধা বরগুনা জেলার আমতলী এলাকার মৃত সোনালী মৃধার ছেলে।সে ওই ব্রিক ফিল্ডের শ্রমিক হিসেবে কাজ করেে আসছিল।
ফতুল্লা মডেল থানা সূত্র জানায়, সোমবার বিকেলে ইটভাটার মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মফিজ মৃধা। এরপর তাকে সহকর্মীরা খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


