Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদকসেবীর আত্মহত্যা

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪১ পিএম

বন্দরে মাদকসেবীর আত্মহত্যা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে আমির হোসেন (৩৫) নামে এক মাদকসেবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ ফেব্রয়ারি) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গত রোববার রাতে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

 

নিহতের বোন হাসনা বেগম জানান, তার ভাই একজন মাদকসেবী। বিভিন্ন সময় সে মাদক সেবন করে বাড়িতে এসে উৎপাত করতো। গত রোববার রাতে প্রতিদিনের মতো সে তার ঘরে ঘুমাতে যায়। রাতের যে কোন সময় নিহত আমির হোসেন নিজের পড়নের লুঙ্গি ছিঁড়ে গলায় পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে তাকে ডাকাডাকি করে তার ঘরের দরজা না খোলায় আমরা পুলিশে সংবাদ দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

 

এ ব্যপারে বন্দর থানার উপ-পরিদর্শক এস এম মো. আলী জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আত্মহননকারীর লাশ উদ্ধার করি। স্থানীয় লোকজন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নামিয়ে রাখে। পুলিশ আত্মহত্যার কারণ জানাতে পারেনি। ময়না তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন