Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পুত্র হত্যার বিচার চেয়ে প্রাণ শংকায় মা !

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৮ পিএম

রূপগঞ্জে পুত্র হত্যার বিচার চেয়ে প্রাণ শংকায় মা !
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে নিজ  ছেলে  খুনের  মামলায় বাদী  হয়ে  প্রাণ  শংকায়  পড়েছেন মা। হত্যাকারীরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে তাকে অহরহ হত্যার  হুমকি  দিচ্ছে। পুড়িয়ে  দেয়া  হয়েছে  বসত ঘর। মামলার  সাক্ষ্য দিতে যেতে পারছেন না আলাদতে। প্রভাবশালী হত্যাকারীদের ভয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় ঘটেছে এই ঘটছে।

 

মামলার  বাদী  বিধবা  ছমিরন নেছা জানান, তিনি  উপজেলার  সদর  ইউনিয়নের  গুতিয়াবো  নামাপাড়া এলাকার ওয়াজ উদ্দিনের  স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তার তিনি ছেলে জামাল, কামাল ও আমাল মিলে সংসারের হাল ধরেন। জমি বিক্রি করার শর্তে গত ২০১৪ সালে তার বড় ছেলে কামাল একই গ্রামের টানপাড়া এলাকার মনিরুদ্দিনের ছেলে  মাহবুবের  কাছ  থেকে  ৬০ হাজার  টাকা বায়না নেন। পরবর্তিতে জমি দিতে না পারায় কামাল মাহবুবকে  টাকা ফেরত দিতে চান।

 

কিন্ত মাহবুব টাকা ফেরত না নিয়ে তাদের বসত ভিটে দাবি করেন। এর  জের ধরে সেই বছরের ২৪ জুন মাহবুব  তার  সহযোগী  সবুজ, সাদ্দাম, বাবু, শাহাদাত, সেলিম, পারভেজ,  রনি, কিবরিয়াসহ  প্রায় ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে কামালকে তার বাড়িতে  খুজতে আসে। এসময় কামালকে না পেয়ে তার ছোট ভাই আমালকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে।

 

এ  ঘটনায় নিহতের মা ছমিরন বাদী হয়ে ১৫ জনকে এজাহার নামীয় আসামি করে একই দিন রাতে রূপগঞ্জ থানায় একটি  হত্যা  মামলা দায়ের করেন। 

 

এদিকে  মামলার ২ নং আসামি সবুজ ছাড়া অন্য সকল আসামিরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এ অবস্থায় মামলাটি শুনানীর জন্য আদালতে দিন ধার্য হলেও আসামিরা বাদীকে  সাক্ষ্য  দেয়ার  জন্য  গত ৩  হাজিরা  যাবত  আদালতে যেতে দিচ্ছেন না। মামলা তুলে নিতে দেয়া হচ্ছে অব্যাহত হুমকি। 

 

অপরদিকে  আগামী  শুনানীর  তারিখকে  ঘিরে  মামলা  তুলে  না নেয়ায়  গত ৫ জানুয়ারি বাদীর বসতঘর পুড়িয়ে দিয়েছে আসামিরা। শুনানীর দিন বাদিকে ঠেকাতে বাড়ির আঙ্গিনায় এবং আদালত প্রাঙ্গণে পাহারায় থাকেন আসামি পক্ষের লোকজন।  জমির দালালীর সুবাদে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার সাথে আসামিদের পরিচয়ের সুবাধে এমন বেপরোয়া আচরণ করা হচ্ছে  বলে  অভিযোগ বাদীর। এ  অবস্থায়  প্রাণভয়ে  বাড়িঘর  ছেড়ে এক আত্মীয়ের  বাড়িতে বসবাস  করছেন তিনি। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডাইরি করেছেন থানায়।

 

এ ব্যাপারে  রূপগঞ্জ  থানার  অফিসার  ইনচার্জ  মাহমুদ হাসান  বলেন,  মামলার বাদী  ছমিরন নেছার  কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন তারা। যদি আদালতে যেতে বাধা কিংবা বাদিকে ভয়ভীতি দেখানো হয়ে থাকে তাহলে এ ব্যাপারে  প্রয়োজনীয়  ব্যবস্থা নিবে পুলিশ। পুলিশের যে কারো সাথেই আসামিদের পরিচয় থাকুক না কেন কেউ আইনের উর্ধ্বে নয় বলে জানান ওসি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন