বঙ্গবন্ধুর সমাধিতে এনায়েতনগর ইউঃ কমিটির শ্রদ্ধা জ্ঞাপন
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এনায়েতনগর ইউনিয়ন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কমিটির নেতৃবৃন্দরা ।
সোমবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা ।
এ সময়ে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এনায়েতনগর ইউনিয়ন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল নেতৃত্বে আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, শাহাবুদ্দিন, শাজাহান মাতবর, মোঃ হানিফ, শ্রী প্রদীপ মন্ডল, হাসান আলী দেওয়ান, সৈয়দ রাসেল, মোক্তার দেওয়ান, আফজাল দেওয়ান, মোঃ রবিউল ইসলাম রানা, মোঃ বিল্লাল হোসেন, শাহ্ নেওয়াজ অপু, সাইদুল রহমান, শ্রী সবুজ মন্ডল, হৃদয়, জুম্মান প্রমুখ ।


