Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২১ পিএম

ফতুল্লায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হীরাকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হীরা আলীগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।


ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাগলা বাজার এলাকা থেকে হীরাকে গ্রেফতার করা হয়েছে। একটি মাদক মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত দুই বছর সাজা প্রধান করে এরপর থেকে সে পলাতক ছিল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন