জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে স্বপ্ন আঁকতে হবে : পলাশ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতীয় শ্রমিক লীগের নেতা কাউসার আহমাদ পলাশ বলেছেন, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে স্বপ্ন আঁকতে হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্যস্থির থাকলে সাফল্য আসবেই।
মাঠে খেলতে এলাম, খেলা শেষে বাড়ি ফিরে গেলাম। এমন চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আজকে যারা অনুর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্টে খেলছে এদের মধ্য থেকেই ভবিষ্যতে তারকা খেলোয়াড় বেরিয়ে আসবে।
তুমি কোথায় যেতে চাও, কোথায় তোমার গন্তব্য সেটা তোমাকেই নির্বাচন করতে হবে। ওস্তাদজীর মনে কখনোই দুঃখ দেবেনা।তাদের সেবা করবে, শ্রদ্ধা করবে। তাদের দেখানো পথে হাটবে। কেননা ওস্তাদের অবাধ্যরা কখনোই কাংখিত লক্ষ্যে পৌছাতে পারেন।
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু কিশোর অনুর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সে সোনার বাংলায় তোমরাও অংশীদারী। যেহেতু তোমরা অংশীদার সেহেতু তোমাদের এমন ভাবে নিজেকে তৈরী করতে হবে যার মাধ্যমে দেশ ও দশের কল্যাণ নিহিত হয়।
আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, তোফাজ্জ্বল হোসেন, মিজানুর রহমান, মামুন প্রমুখ।
এছাড়া খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন রজ্জব আলী, আনোয়ার হোসেন ও আইয়ুব আলী, ধারাভাষ্য দেন মঞ্চ, টিভি অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতা, নজরুল ইসলাম।


