Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে উম্মুক্ত স্থানে বালির ব্যবসা, স্বাস্থ্য ঝুঁকি

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৮ পিএম

আড়াইহাজারে উম্মুক্ত স্থানে বালির ব্যবসা, স্বাস্থ্য ঝুঁকি
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) :  আড়াইহাজারের জাংগালীয়া এলাকায় নদের পাড় ও সড়কের দু’পাশে দখল করে গড়ে উঠেছে বালির ব্যবাসা। রাস্তায় যত্রতত্র বালি ফেলে দিনের পর দিন ব্যবসা করছে একটি প্রভাবশালী মহল। এতে এলাকার লোকজন চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।


স্কুল-কলেজ গামী শিক্ষার্থীসহ এলাকার লোকজন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চোখে বালি পড়ছে। সামান্য বাতাসেই পুরো এলাকার অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ছে। এতে অনেকেই শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। নসিমন, ট্রাক্টর দিয়ে প্রতিদিন উম্মুক্ত স্থানে ফেলা হচ্ছে বালি। 


ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারছে না। জাংগালীয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, স্কুল-কলেজ গামী শিক্ষার্থী,পথচারী, নারী ও শিশুরা বালির কারণে নানা অসুখবিসুখে ভুগছেন। বিশেষ করে সর্দি ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনই কার্যকর ব্যাবস্থা না নিতে স্বাস্থ্য ঝুঁকি আরো বেড়ে যাবে। 


সম্প্রত্তি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু জাংগালীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বালি ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন আপনারা ব্যাবসা করবেন করেন, কিন্তু জনগণের কোন ক্ষতি করতে পারবেন না। জনসাধারণের বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। 


এ সময় আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী ও  ইউএনও সোহাগ হোসেন উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, এমপির নির্দেশনার পরও এখান থেকে বালুর স্তূপ সরানো হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন