যুগের চিন্তা রিপোর্ট : ফতুল্লায় ১৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা হান্ড্রেড নাসিরের স্ত্রী শারমিন ও রকিকে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মাসদাইর গাবতলী এলাকা থেকে তাদের আটক করে রবিবার দুপুরে তাদের আদালতে তুলেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা সূত্র জানায়,গোপন সংবাদের ভিক্তিতে শনিবার রাতে মাসদাইর গাবতলীস্থ রাজ্জাক শাহ মাজার এর সামনে থেকে শারমিন ও রকিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


