যুগের চিন্তা রিপোর্ট : ফতুল্লায় চিহ্নিত মাদক বিক্রেতা ডাকাত মোহনসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার ভোরে মোস্তাফিজ সেন্টারের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। দুপুরে আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে তুলেছে পুলিশ।
থানা সূত্র জানায়, রবিবার ভোরে ফতুল্লা মডেল থানার থেকে মাত্র ১’শ গজ দূরে মোস্তাফিজ সেন্টার সামনে থেকে ডাকাত মোহন,রুবেল,আকাশ,সঞ্জয়দাস,শাকিল মাদক বিক্রির জন্য অবস্থান করছিল।
এমন সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার ডাকাত মোহন,একই এলাকার সিরাজ মিয়ার ছেলে রুবেল,দেওভোগ পানির ট্যাংকি এলাকার খালেকের ছেলে আকাশ, দেওভোগ পানির ট্যাংকি চেয়ারম্যান বাড়ি এলাকার রতন দাসের ছেলে সঞ্জয় দাস,দেলপাড়া এলাকার ইমান আলীর ছেলে মো.শাকিলকে আটক করে। এসময়ও তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


