সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাহিদুল গ্রেফতার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাহিদুল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ধৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। জাহিদুল ইসলাম(২৫) মিজমিজি পশ্চিমপাড়া বড় বাড়ীর এলাকার আব্দুল কাদেরর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক হুমায়ন করিব সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুলের সামনে অভিযান চালায়। উক্ত অভিযানে ১’শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।


