Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪ পিএম

সিদ্ধিরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ধৃত হৃদয়ের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। হৃদয় (২২) মিজমিজি কালুহাজী রোড এলাকার মোবারক হোসেনের ছেলে ও মারফত আলীর বাড়ীর ভাড়াটিয়া।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি কালুহাজী রোড এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ হৃদয়কে গ্রেফতার করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন