Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১ পিএম

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় শ্রমিকের মৃত্যু
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৯ ফেব্রæয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় দক্ষিণপাড়া এলাকা জোলাপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মৃত আলী হোসেন স্থানীয় ফতেপুর ইউপির বগাদী মোল্লাপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। 


পুলিশ  ও স্থানীয় সূত্রে  জানা যায়, আলী হোসেন ও তার স্ত্রী ঝর্না বেগম সন্ধ্যার দিকে তিলচন্দ্রীর কাহিন্দী মেলা থেকে এসে আড়াইহাজার-গোপালদী সড়কের বগাদী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে ছিলেন।

 

এ সময় আড়াইহাজার থেকে গোপালদী গামী একটি বেপরোয়া গতির সিএনজি হঠাৎ তাদের উপরে ওঠিয়ে দেয়। এ সময় জামায়াতা আলী হোসেন ও বোন ঝর্না গুরুতর আহত হন। ঘটনার পর সিএনজির চালক পালিয়ে গেলেও এলাকাবাসী সিএনজি আটক করে। 


নিহতের শ্যালক রহিম জানান,  ঝর্না বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন