Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩ পিএম

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪
Swapno

বন্দর প্রতিনিধি : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭ পিছ ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

শনিবার বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক সফিউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১০(১)২০। ধৃত মাদক ব্যবসায়ীরা হলো সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার আমির হামজা মিয়ার ছেলে রাকিব (২২) বন্দর থানার ফুলহর এলাকার শনি পাগল মিয়ার ছেলে রমু (৫৫) একই থানার লাউসার এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও একই থানার পাঁচপাড়া এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে পিয়াস (১৯)। ধৃতদের গত রোববার মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন