Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে তাহুরা-ইমতিয়াজ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২ পিএম

সোনারগাঁয়ে তাহুরা-ইমতিয়াজ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে তাহুরা-ইমতিয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকালে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও কলেজের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


এসময় সংগঠনের সভাপতি ফজলে রাব্বী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের প্রিন্সিপাল আমির হোসেন সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল, অধ্যাপক কামরুজ্জামান সেলিম, অধ্যাপক মইনুল হক, অধ্যাপক মইনুল ইসলাম প্রমুখ। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও কলেজের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন