Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০ পিএম

রূপগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে র‌্যার-১’র অভিযানে ২ গাঁজা ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী সালা বাড়ি এলাকার মিলন মিয়ার ছেলে আলম মিয়া ও রায়পুর থানার উত্তর বাখন নগর এলাকার আলাউদ্দিনের ছেলে সোহরাব। 

 

র‌্যাব জানায়, শনিবার রাতে র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকা ডিউটি করাকালে সংবাদ পায় সিলেট থেকে ট্রাকে যোগে গাজীপুর কালীগঞ্জের উদ্দেশ্যে আসছে। এসময় ট্রাকটি পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকায় আসলে ট্রাকটিকে জব্দ করা হয়। 


এসময় আলম মিয়া ও সোহরাব নামে দুইজনকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রূগপঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন