Logo
Logo
×

নগরের বাইরে

বান্ধবীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষণ, বান্ধবীসহ গ্রেফতার ৩

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৪ পিএম

বান্ধবীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষণ, বান্ধবীসহ গ্রেফতার ৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

রোববার (৯ ফেব্রæয়ারী) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে  ৪জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে গত ৫ ফেব্রæয়ারি দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী (৩২), একই উপজেলার দিঘিরপাড় এলাকার মন্টু মিয়ার ছেলে রকি (৩২) ও তার স্ত্রী ফারজানা বেগম (২৫)।

 

মামলার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রæয়ারি দুপুরে ওই গৃহবধূকে তার বান্ধবী ফারজানা বেগম তার খালা শাশুরীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে মাসুমাবাদ এলাকার একটি নির্জন ঘরে নিয়ে যায়। 

 

এসময় বান্ধবী ফারজানা বেগম বাথরুমে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে রেখে অন্যত্র চলে যায়। পরে শহর আলী, রকি ও অজ্ঞাত একজন মিলে ওই গৃহবধূকে জোর পূর্বক গণধর্ষণ করেন। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন