Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক জামালের মাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫১ পিএম

সাংবাদিক জামালের মাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফটো সাংবাদিক মোঃ জামাল তালুকদার এর মাতা মরহুম হামিদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৯ ফেব্রæয়ারি) বাদ আসর মাসদাইরস্থ নগরীর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়। এসময় মরহুম হামিদা বেগমসহ পরিবারের অন্যান্য কবরবাসীর আত্মার মাগফেরাত ও জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।


দোয়া ও মিলাদ পরিচালনা করেন নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মুহাম্মাদ বদর শাহ আল কাদেরী।


এ মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ ক্বারী মাওলানা মোঃ জাকারিয়া মোমেন ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টর মোঃ মনির হোসেন, সাংবাদিক রিপন মাহমুদ, সাংবাদিক রাশেদুল ইসলাম, সাংবাদিক রুবেল হাওলাদার, সাংবাদিক বাবু মুন্সি, সাংবাদিক ইব্রাহিম হোসেন ইবু, সিয়াম তালুকদার প্রমুখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য , ২০১৯ সালের ০৯ ফেব্রæয়ারী  ফটো সাংবাদিক জামাল তালুকদারের মাতা হামিদা বেগম (৯০) বার্ধক্যজনীত কারণে মৃত্যুবরণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন