Logo
Logo
×

নগরের বাইরে

নয়ামাটিতে শিল্প প্রতিষ্ঠানের ৩ মালিকের বিরুদ্ধে মানববন্ধন

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪ পিএম

নয়ামাটিতে শিল্প প্রতিষ্ঠানের ৩ মালিকের বিরুদ্ধে মানববন্ধন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : একটি শিল্প প্রতিষ্ঠানের ৩ মালিকের বিরুদ্ধে জোর পুর্বক জমি দখল, বাড়ি ঘর ভাংচুর ও আসবার পত্র লুট, আদালতের আদেশ অমান্যের অভিযোগে মানববন্ধন করেছে ফতুল্লা কতুবপুরের নয়ামাটি এলাকাবাসী।

 

রোববার বেলা ১১ টায় নয়ামাটি এলাকায় ওই শিল্প প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন বরে এলাকাবাসী।  মানববন্ধন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ- ৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের হস্ত্যক্ষেপ কামনা করেন। এ সময় রক্তদেব কিন্তু জমি ে দেবনা এ ¯েøাগানে প্রকম্পিত হয়ে উঠে ওই এলাকা। 


মানববন্ধনে ভুক্তভোগি পরিবারগুলোর অভিযোগ করে ইউরো টেক্স এর মালিক শহিদুল,  বেলায়েত, সাখাওয়াত’র বিরুদ্ধে আদালতের আদশে অমান্য করার অভিযোগ তুলেন।   


ভুক্তভোগি পরিবারের সদস্য হোসনে আরা বলেন, এই ইউরো টেক্স এর কারনে আমরা আজ সর্বশান্ত। জমি থেকে উচ্ছদ করা হচ্ছে। আমরা বিচার চাই। ভুক্তভোগি পরিবারের সদস্য নাজমা বলেন, বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। ঘরের আসবার পত্র লুট করা হয়েছে। তারা নিরীহ লোকদের জমি দখল করে প্রতিষ্ঠান করছে। 


মিনারা বেগম বলেন, আমার বাড়ি ভাংচুর করা হয়েছে। ঘরের মালামাল লুট করা হয়েছে। ছেলে মেয়েদের নতুন বই ছিড়ে ফেলা হয়েছে। আমার বাড়ি ভাংচুর করে ইউরো টেক্স দেয়াল নির্মান করেছে। দেয়ালের ভেতরে এখনো ঘরের পিলার আছে। 


ইউরো টেক্স গার্মেন্টস ভুয়া দলিল তৈরি করে কুতুবপুর নয়ামাটি এলাকা রাক্ষসী রুপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি একেএম শামীম ওসমান ও এমপি সেলিম ওসমানের এই রাক্ষসী বিষধর ইউরো টেক্স এর ছোবল থেকে আমাদেরর ভুক্তভোগি পরিবারগুলোকে রক্ষা করুন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন