সন্ত্রাস, মাদক ও ইভটিজিং মুক্ত হবে ১৭ নম্বর ওয়ার্ড : ওসি জামান
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪২ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও অন্যান্য অপরাধ বিরোধী বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রæয়ারি) বিকেলে নগরীর ১৭নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের সামনে এ বৈঠক হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, আমরা যদি প্রত্যেক ব্যক্তি সঠিক দায়িত্ব পালন করি সমাজে শান্তিতে বসবাস করতে পারবো। কোথাও নিরাপত্তার অভাব থাকবে না। আমরা নির্বিঘেœ চলাফেফরা করতে পারবো। বর্তমান সরকারেরও একই উদ্দ্যেশ্য।
ওসি বলেন, আমরা একটা উন্নয়নশীল দেশে উপনিত হয়েছি। আগামিতে আমরা একটা উন্নত রাষ্ট্রে পরিনত হবো। এ বছরকে মুজিববর্ষ ঘোষনা করা হয়েছে। মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার। আমি একটা জনতার ফ্যামিলি থেকে এসেছি। আমি কার লোক, তার মানে আমি আপনাদের তথা জনতারই লোক।
আবার আপনাদের অনেক লোক পুলিশে চাকুরি করে। এর মানে আপনারা পুলিশের পরিবার। তার মানে এই হলো, আমার আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আপনাদেরই লোক, আজকে আমরা আসছি আপনাদের কাছে। আমরা আপনাদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, থানায় বসে থেকে আপনাদের সবার কাছে যাওয়া সম্ভব না। অনেকে সমস্যা দেখছেন, দ‚র করতে পারছেন না। আমরা আপনাদের লোক, আপনাদের কাছে চলে এসেছি। আপনাদের সমস্যা দ‚র করবো। আমাদের আইনে পরিষ্কার বলা আছে। আপনারা পুলিশের মতো একটা অপরাধীকে আটক করতে পারবেন। আমি আশাবাদ ব্যক্ত করছি ১৭ নং ওয়ার্ড সন্ত্রাস, মাদক ও ইভটিজিং মুক্ত হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, ওসি (অপারেশন) আব্দুল হাই, কাউন্সিলর আব্দুল করিম বাবু, প্রত্যাশা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সারোয়ার হোসেন, বাংলাদেশ প‚জা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর, বীর মুক্তিযোদ্ধা বাদল হাজী, মুক্তিযোদ্ধা ইকবাল, এসবি স্যাটালাইট ক্যাবলের ব্যবস্থাপনা সম্পাদক এমআরকে রিয়েন, রিয়াদ হাসান প্রমূখ।


